দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ২৮ শতাংশ

মনিটর অনলাইন
Updated: November 19, 2026 | 12:30 PM1 min read

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে
(ডিএক্সবি) যাত্রী চলাচল কমেছে ২৮ দশমিক ১ শতাংশ।
চলতি বছরের প্রথম ৯ মাসে বিমানবন্দরটি
ব্যবহার করেছেন ৫ কোটি ৪ লাখ যাত্রী। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের কারণে আকাশপথে চলাচল
ব্যাহত হওয়ায় যাত্রী সংখ্যায় পতন হয়েছে বলে জানায় ডিএক্সবি কর্তৃপক্ষ।
বিমানবন্দরের তথ্যানুযায়ী, জুলাই-সেপ্টেম্বর
প্রান্তিকে যাত্রী চলাচল আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ১ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যে
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হলে অঞ্চলজুড়ে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। বিভিন্ন দেশের
আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর আকাশপথ
ফের চালু হলেও উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানান সংশ্লিষ্টরা।
Spread the word










